কংক্রিটের নদী বাঁধের দাবিতে অবস্থান-বিক্ষোভ
দি নিউজ লায়ন; সুন্দরবনে কংক্রিটের নদী বাঁধের দাবি নিয়ে শনিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের রাঙাবেলিয়া, লাহিড়িপুর, সাতজেলিয়া, কুমিরমারি সহ বিভিন্ন দ্বীপ গুলিতে নদী বাঁধের উপর অবস্থান-বিক্ষোভ করেন সুন্দরবন নদীবাঁধ ও জীবন- জীবিকা রক্ষা কমিটির সদস্য।এই দিনের অবস্থান বিক্ষোভে গ্রামের কয়েক শো মহিলারা সামিল হয়। যেখানে সুন্দরবনের বিভিন্ন কাঁচা নদী বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল।
বারে বারে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। অসহায় অবস্থায় দিন কাটছে সুন্দরবন বাসীর।আর আজ বিশ্ব পরিবেশ দিবস ।সেই বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশে সুস্থ ভাবে বাঁচতে কংক্রিটের নদী বাঁধের দাবী নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে সুন্দরবন গোসাবা দ্বীপের স্থানীয় গ্রামবাসীরা।তাদের দাবী অবিলম্বে সুন্দরবনের কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করতে হবে।আর এই বাঁধ নির্মাণ না হলে আগামী দিনে সুন্দরবনবাসী অনির্দিষ্ট কালের জন্য বৃহত্তর আন্দোলনের পথে নামবে এমনি অভিযোগ গ্রামবাসীদের।

Post a Comment